Institute Head Message | Baniara High School

প্রধান শিক্ষক

Head Image...

“শিক্ষাই জাতির মেরুদণ্ড।”

একটি জাতির অগ্রগতি ও উন্নতির মূল চাবিকাঠি হলো সুশিক্ষা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র— সর্বক্ষেত্রেই শিক্ষার অপরিসীম গুরুত্ব রয়েছে। তাই প্রতিটি নাগরিককে সুশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ।

শিক্ষার্থীদের কেবল পাঠ্যবই নির্ভর না রেখে, তাদের চারিত্রিক উন্নয়ন, সৃজনশীলতার বিকাশ, সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী অর্জনে আমরা বিশেষ গুরুত্ব দিই। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার সুযোগ সৃষ্টি করি ।

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বায়নের যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আমরা নিয়মিত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে পাঠদান করে শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নেতৃত্বে পরিণত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ।

আমাদের এ মহৎ প্রয়াস সফল করতে সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, প্রিয় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম আগামীতে আলোকিত পথের দিশা দেখাবে। শিক্ষার প্রসারই হবে আমাদের আগামী দিনের উন্নয়নের মাপকাঠি ।

সবার জন্য রইল আন্তরিক শুভকামনা ও ধন্যবাদ ।


ধন্যবাদান্তে,

খন্দকার আব্দুল্লাহ আল মামুন

প্রধান শিক্ষক

বানিয়ারা উচ্চ বিদ্যালয়

মির্জাপুর, টাঙ্গাইল ।